গাজীপুরে বাসে অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি
২৪ জুন ২০১৬, ১৪:৫৭আপডেট : ২৪ জুন ২০১৬, ১৪:৫৯

গাজীপুর গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় শুক্রবার সকালে একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। তবে এতে কেউ হতাহত হয়নি। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সেলিম মিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে  ভিআইপি-২৭ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে গাজীপুর যাচ্ছিল। পথে বড়বাড়ি এলাকায় পৌঁছালে সকাল পৌনে ৭টার দিকে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এ সময় বাসের চালক-সহকারীসহ যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হন। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে বাসের সবগুলো আসন পুড়ে গেছে।
ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাসের সহকারীর বরাত দিয়ে জানান, বাসের ওয়ারিং থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

 আরও পড়ুন: ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাদাম চুরির মামলা!

/এনএস/বিটি/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী