মন্ত্রীর অপেক্ষায় দেড় ঘণ্টা রোদে পুড়লো ৩শ’ স্কুলছাত্রী

সাভার প্রতিনিধি
২৫ জুন ২০১৬, ২২:৩৮আপডেট : ২৭ জুন ২০১৬, ০১:২৮

সাভারের আশুলিয়ায় ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কে রিজিড পেভমেন্ট (ভারী যানবাহন চলাচলের উপযোগী করে লোহার রড দিয়ে নির্মিত বিশেষ রাস্তা) উদ্বোধন করতে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ক্লাস বন্ধ করে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কের ওপর প্রায় ৩শ’ শিক্ষার্থীকে দাঁড় করিয়ে রাখে সড়ক ও জনপথ (সওজ) ও স্কুল কর্তৃপক্ষ। লাগাতার রোদে দাঁড়িয়ে থাকায় টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় ওই স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

মন্ত্রীর অপেক্ষায় এভাবেই দাঁড়িয়ে থাকেন টাঙ্গাইল রেসিডিয়েনটেল স্কুলের প্রায় তিনশো  শিক্ষার্থী

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাভারের আশুলিয়া আব্দুল্লাপুর বাইপাইল মহাসড়কে রিজিড পেভমেন্টের উদ্বোধন করার জন্য শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ায় আসবেন মন্ত্রী। এ উপলক্ষে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য ঘটনাস্থলে পৌছানোর দেড় ঘণ্টা আগে বেলা ১১টার দিকে ক্লাস বন্ধ করে দি টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুলের প্রায় ৩শ’ শিক্ষার্থী মহাসড়কের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রী আশুলিয়ার ইউনিক এলাকায় এসে পৌঁছুলে কোমলমতি শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানায়। পরে তিনি ১৪ কোটি টাকা ব্যায়ে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের রিজিড পেভমেন্ট উদ্বোধন করেন।

দি টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুলের সপ্তম শিক্ষার্থী সামিয়া আক্তার জানান, প্রতিদিন বেলা ১১টা থেকে তদের ক্লাস শুরু হয়। তবে শনিবার স্কুলে প্রবেশের পরই ক্লাস বন্ধ করে তাদের স্কুলের প্রধান শিক্ষক তাদেরকে মহাসড়কের ওপর দাঁড়িয়ে যাওয়ার জন্য বলেন।

দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী তানিয়া, রিনা, তাসনিমা, সানজিদাসহ অনেক শিক্ষার্থী অভিযোগ করেন, ক্লাস বন্ধ করে শিক্ষকরা তাদেরকে প্রচণ্ড রোদের মধ্যে মহাসড়কের ওপর প্রায় দেড় ঘণ্টা দাঁড় করিয়ে রাখায় তারাসহ আরও ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

স্কুলের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, তাদের স্কুলের সামনে একটি ফুটওভার ব্রীজ প্রয়োজন। এর জন্য সড়ক ও জনপথের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিনের সঙ্গে পরামর্শ করলে তিনি স্কুলের শিক্ষার্থীদের দাঁড়িয়ে থেকে মন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করার জন্য বলেন। প্রায় দেড় ঘণ্টা স্কুলের শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকার কারনে প্রচণ্ড রোদে পুড়ে অসুস্থ হয়ে পড়েছে।

সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিনের কাছে মোবাইল ফোনে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে সাভার উপজেলা শিক্ষা কর্মকর্তা মেনজিস সাহারিয়া বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক কারণে রাস্তায় দাঁড় করিয়ে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/জেবি/এইচকে/

আরও পড়ুন: সুন্দরবনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী