চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ জুন ২০১৬, ১৬:২৯আপডেট : ২৮ জুন ২০১৬, ১৬:২৯

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড়ে ট্রাকের ধাক্কায় মা-ছেলেসহ মিশুকের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের মুনসুর আলীর মেয়ে ও আজমতপুর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী শেরিনা বেগম (৩৫), তার ছেলে ইমন (১০) এবং একই গ্রামের মাহবুবের স্ত্রী জাকেরা বেগম (৩৯)।     

শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ যাওয়ার সময় পাইলিং মোড়ে একটি খালি ট্রাক একটি যাত্রীবাহী মিশুককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিশুকের যাত্রী সেরিনা বেগম নিহত হন। এ সময় ইমন, রনি, জাকেরা বেগম, এজাবুল, মোয়াজ্জেমসহ অজ্ঞাত আরও দুইজন গুরুতর আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ইমন ও জাকেরা বেগম। আহত অপর দুইজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে শেরিনা বেগমের লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকসহ চালক তোফাজ্জল হোসেনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন:
বাবুল আক্তার জড়িত কিনা সে প্রসঙ্গ এখনও আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভাগীয় প্রধানের ছেলেকে আটক, পুলিশের অস্বীকার

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম