ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অব্যাহতি

কুষ্টিয়া প্রতিনিধি
৩০ জুন ২০১৬, ২০:১৭আপডেট : ৩০ জুন ২০১৬, ২০:২০

কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাক্স বার্তায় উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ইসলামি বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ এর ১০ (১) ধারা অনুযায়ী নিয়োগাদেশের (ক) শর্তানুসারে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারকে অব্যাহতি দিয়েছেন। তবে এ ফ্যাক্স বার্তায় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে কে দায়িত্ব পালন করবেন সে বিষয়ে কোনও নির্দেশনা দেওয়া হয়নি।
উল্লেখ্য, ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারকে চার বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের বিরুদ্ধে কয়েক দফা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে দুর্নীতির বিষয়ে তদন্ত করা হয়। সেখানে তার দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বলে জানা যায়।

আরও পড়ুন: ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাময়িক বরখাস্ত

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী