গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫০

গাইবান্ধা প্রতিনিধি
০৫ জুলাই ২০১৬, ০২:৫৪আপডেট : ০৫ জুলাই ২০১৬, ০২:৫৮

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫০ রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন আহত। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতের উদ্ধার করে পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর ও বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আদর এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আলিফ লাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ১জন মারা যান। এছাড়া দু’বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী আহত হন। 

ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) মো. মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের মধ্যে কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকার বক্কর মিয়ার ছেলে আরিফুর রহমান (৩৫) নামে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। অন্যদের নাম পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি ফুয়াদ লোহানী জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া এ ঘটনার পর রংপুর-ঢাকা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাইবান্ধা ও পীরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এবং গোবিন্দগঞ্জ থেকে হাইওয়ে পুলিশ এসে উদ্ধার তৎপরতা চালালে সন্ধ্যা ৭টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দূর্ঘটনা কবলিত বাসটি দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 

 /এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী