‘নিরাপত্তা না দিতে পারলে অস্ত্রের লাইসেন্স দাও’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ জুলাই ২০১৬, ১৫:২৮আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১৫:৫৯

বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জে মানববন্ধন হয়েছে। এতে হিন্দু নেতারা সরকারকে সংখ্যালঘু নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন অন্যথায় সকলকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার দাবি জানান।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির, ইসকন ও অন্যান্য হিন্দুধর্মীয় সংগঠনের ব্যানারে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। 

নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপীনাথ দাস বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা জানি কিভাবে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হয়। এখন নিজের নিরাপত্তার জন্য আরেকবার অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত আছি। সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আমাদের নিরাপত্তার জন্য অস্ত্র লাইসেন্স দিয়ে দিন। যাতে করে আমরা আমাদের নিজেদের নিরাপত্তা নিজেরাই দিতে পারি। অন্যথায় অবিলম্বে এসব নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধ করুন। দোষীদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে কঠোর শাস্তি দিন।’

এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির (ইসকন) নারায়ণগঞ্জের ভক্তবৃন্দসহ অধ্যক্ষ শ্রীপাদ হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারী, ইসকন নারায়ণগঞ্জ ইসকন সাবেক সভাপতি রঞ্জিত কুমার দাস, ডা. দিলীপ কুমার দাস, অখিল বাসক, মন্দির ভক্ত দীনেশ্বর কৃষ্ণ দাস ব্রহ্মচারী, রত্নেশ্বর দাস ব্রহ্মচারী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও ইসকন লাইফ মেম্বার মানিক চন্দ্র সরকার, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র দে, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন কুমার সাহা, মহানগর শাখার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, জাগো হিন্দু পরিষদের সভাপতি কৃষ্ণ দাস কাজলসহ বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্তু ও হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

/টিএন/

আরও পড়ুন:

দেশে ফিরলো ৭ জাপানির নিথর দেহ

নিহতদের লাশ নিতে ঢাকায় ইতালির উপ পররাষ্ট্রমন্ত্রী

এটিএম বুথে টাকার সংকট এখনই, ব্যাংক খুলবে ৫ দিন পর

ময়মনসিংহে বাস-পিকআপ সংঘর্ষ, মৃতের সংখ্যা বেড়ে ৭

‘ও আমার ছেলে হতে পারে না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান