ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ

গাজীপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০১৬, ১৯:১৪আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১৯:১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের কয়কেটি স্থানে দুর্ঘটনা, গাড়ি বিকল এবং বৃষ্টির কারণে সোমবার গভীর রাত থেকে সৃষ্টি হয় যানজট। এতে উত্তরাঞ্চলগামী ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি শুরু হয়। এদিকে মঙ্গলবার বিকাল চারটার দিকে গাজীপুরের চৌরাস্তা থেকে তিন দিকে প্রায় ১৫ কিলোমিটার রাস্তায় বাস-ট্রাকের সারি দেখা গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ

কোনাবাড়ী সালনা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ খান জানান, সোমবার গাজীপুরসহ আশপাশের এলাকার শিল্প কারখানা ছুটি হওয়ায় রাস্তায় ঘরমুখো মানুষরে চাপ বেড়ে যায়। টাঙ্গাইলের দিক থেকে যানবাহন না চলায় চন্দ্রা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানজট লেগে আছে।

গোড়াইয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সোমবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে গাড়ি বিকল হওয়ায় এবং ছোটোখাট দুর্ঘটনা হওয়ায় ওই সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। ফলে সেখানে যানজট সৃষ্টি হয়।

বিকল গাড়িগুলো মহাসড়ক থেকে সরানো হলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার রেশ কাটবে বলে মনে হচ্ছে না। চলাচল স্বাভাবকি করতে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

চন্দ্রা এলাকায় দায়িত্বরত রোভার স্কাউটের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, সোমবার রাতে টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে ৮টি দুর্ঘটনা ঘটেছে। এ কারণে যানজট তীব্র আকার ধারণ করে।

চন্দ্রা এলাকা থেকে দক্ষিণে নবীনগর, পূর্বদিকে নাওজোর এবং উত্তরে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

গাজীপুর সিটি করপোরেশনের বাসন এলাকার একটি গার্মেন্টের শ্রমিক সাজেদুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে বাসন সড়ক থেকে পরিবারের সবাই টাঙ্গাইলের বাসে ওঠেন তিনি। বিকাল সাড়ে ৩টার সময়ও তিনি চন্দ্রা এলাকায় যানজটে পড়েছিলেন।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মাহবুবুল আলম বলেন, ঢাকার সাভার থেকে মির্জাপুর পর্যন্ত ৩০ কিলোমিটারের মতো রাস্তা যেতে তার সময় লেগেছে প্রায় ৭ ঘণ্টা। তিনি যাবেন জামালপুর। কখন পৌঁছাবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবকি, যানজট নেই। যানবাহনেরও তেমন চাপ নেই। মানুষের ধারণা ছিল আগামীকাল ঈদ হয়ে যাবে, তাই এ সড়কে চলাচলকারী যাত্রীরা গতকালই তাদের বাড়ি চলে গেছে। তাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবারের ঈদে যানজটমুক্ত রাখা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে ঈদ বুধবার
/এআর /এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান