সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার সুরেশ্বরী ও সাতকানিয়া দরবারের অনুসারীরা বুধবার (৬ জুলাই) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে। সুরেশ্বরী ও সাতকানিয়া পীরের অনুসারীদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাই পত্তন গ্রামে। সেখানকার মজনু মিয়ার বাড়ির দরজায় সকাল ১০টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের মতো এবারও ভোলা জেলা সদরের ইলিশা, বোরহানউদ্দিনে টবগী, তজুমদ্দিনের শিবপুর, সম্ভুপুর, লালমোহন পৌর এলাকার একাংশ ও চরফ্যাশনের জিন্নাগর ইউনিয়নের একাংশসহ ভোলা জেলার ১০টি গ্রামের পাঁচ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করবে।
সুরেশ্বর দরবারের মুরিদ মজনু মিয়া জানান, আমরা প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করি। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকি।
আরও পড়ুন:
যেমন কাটবে মুস্তাফিজের ঈদ
/বিটি/








