ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ১৩ গ্রামের শতাধিক পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৩টি গ্রামের শতাধিক মুসল্লী একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন।
বুধবার সকাল ৮টায় হরিণাকুন্ডু উপজেলার আব্দুল কাদের দুলদুলের ধানের চাতালের অস্থায়ী ঈদগাহে তারা ঈদের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন ইমাম আসাদুজ্জামান।
এ সময় তিনি জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের চেয়ে একদিন আগেই তারা রোজা রেখেছেন। এজন্য একদিন আগেই ঈদ উদযাপন করছেন।
তিনি আরও জানান, উপজেলার হরিণাকুন্ডু উপজেলার ভালকী, পায়রাডাঙ্গা, বৈঠাপাড়া, কুলবাড়িয়া, বোয়ালিয়া, পার্বতিপুরসহ ১৩ গ্রাম থেকে শতাধিক মুসল্লী একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন।
আরও পড়ুন:
দিনাজপুরের পাঁচ উপজেলায় আজ ঈদ
শেরপুরের সাত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
/বিটি/








