গোয়েন্দা বিভাগ থেকে অযোগ্যদের বাদ দিন: এরশাদ

রংপুর প্রতিনিধি
১০ জুলাই ২০১৬, ১৪:২৭আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৮:১০

গুলশানে হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার জন্য সরকারের গোয়েন্দা বিভাগকে সরাসরি দায়ী করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, তারা জঙ্গি হামলার ব্যাপারে আগাম তথ্য দিতে ব্যর্থ হওয়ায় পুলিশসহ বিপুল সংখ্যক বিদেশি নাগরিককে জীবন দিতে হয়েছে।

রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ

জঙ্গিরা অস্ত্র নিয়ে কিভাবে সেখানে প্রবেশ করলো, তার খবর কেন গোয়েন্দারা রাখতে পারলো না এর জবাব কে দেবে তা জানতে চেয়েছেন এরশাদ।

গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজানোর অনুরোধ জানিয়ে এরশাদ বলেন, যাদের কারণে আমরা সারা বিশ্বে বদনামের ভাগী হলাম তাদের বাদ দিন। সেখানে নতুন লোক নিন।

রবিবার তিন দিনের ব্যক্তিগত সফরে রংপুরে এসে নগরীর দর্শনা মোড়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ এই আহ্বান জানান।  

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, দেশে জঙ্গিদের উত্থানের মূল কারণ হচ্ছে বেকারত্ব। দেশের বিপুল সংখ্যক শিক্ষিত জনগোষ্ঠী আছে যারা বেকার। তারা পরিবার আর সমাজের কাছে বোঝা হয়ে পড়েছে। এদের কর্মসংস্থানের ব্যবস্থা  করা না হলে এরা আরও বেশি করে জঙ্গি হবে।

জঙ্গি হামলার ঘটনায় বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে এরশাদ বলেন, বিশেষ করে ইতালি সরকার এ দেশে আর কোনও বিনিয়োগ করবে এটা আশা করা যায় না।

এরশাদ বলেন, এই সরকার জঙ্গি দমনে পুরোপুরি ব্যর্থ। এর দায়ভার তাদেরকেই নিতে হবে।

/বিটি/টিএন/

আরও পড়ুন:

শিক্ষার্থী ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে সরকারকে জানানোর নির্দেশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম