গোপালগেঞ্জর কোটালীপাড়ায় বাসচাপায় শরিফুল ইসলাম দাড়িয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুর ১ টার দিকে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া ব্রিজের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের সেকেন উদ্দিন দাড়িয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয়রা প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল ফারুক জানিয়েছেন, ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী শরিফুলকে একটি যাত্রীবাহী লোকাল বাসচাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’বেড জেনারলে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে সড়ক অবরোধের কথা ওই পুলিশ কর্মকর্তা অস্বীকার করেন।
/এমএনএইচ/








