বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

বগুড়া প্রতিনিধি
১১ জুলাই ২০১৬, ১৮:৪২আপডেট : ১১ জুলাই ২০১৬, ১৮:৪৭

বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক বগুড়ার গাবতলীতে তুচ্ছ ঘটনায় স্ত্রী রুবি বেগমকে (২৮) কুপিয়ে ও লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে স্বামী ফুলমিয়া। সোমবার সকালে উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ  ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনগণ ফুলমিয়াকে আটক করে  গাবতলী থানা পুলিশে সোপর্দ করে। পুলিশ বটি ও বাঁশের লাঠি জব্দ এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্বজনরা জানান, গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের ফুল মিয়া মাদকাসক্ত। সে প্রায় ১০-১২ বছর আগে একই গ্রামের আদুর রশিদের মেয়েকে বিয়ে করে। তাদের সংসারে সবসময় ঝগড়া লেগেই থাকতো। সোমবার সকাল ১০টার দিকে ফুলমিয়া গ্রামের এক ব্যক্তির জানাজায় অংশ নেওয়ার জন্য গোসলের প্রস্তুতি নিচ্ছিল। সে তার স্ত্রী রুবিকে লুঙ্গি দিতে বললে তা দিতে দেরি হলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ফুল মিয়া লাঠি নিয়ে মারতে গেলে রুবি বটি বের করেন। একপর্যায়ে ফুলমিয়া বটি কেড়ে নিয়ে তার স্ত্রীর  শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রুবি বেগম মারা যান।

এসআই লাল মিয়া জানান, নিহতের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে  ও মাথায় লাঠি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। বটি ও বাঁশের লাঠি জব্দ করা হয়েছে।

গাবতলী থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

আরও পড়ুন: প্যানেল মেয়র নজরুলকে আদালতপাড়ায় অনুসরণ করছিল র‌্যাবের লোক 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের