কুলাউড়ায় শিবিরের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
১১ জুলাই ২০১৬, ২২:৩৪আপডেট : ১১ জুলাই ২০১৬, ২২:৪০

গ্রেফতারের প্রতীকী ছবি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ খানকে গ্রেফতার  করেছে পুলিশ। সোমবার (১১জুলাই) পুলিশ তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
কুলাউড়া থানার ওসি শামছুদ্দোহা পিপিএম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ১০ জুলাই রবিবার সন্ধ্যায় শাহীনকে কুলাউড়া জয়চণ্ডি ইউনিয়নের লৈয়ারহাই গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি একাধিক মামলার পলাতক আসামি। এছাড়া ঢাকা ডিএমপিতে পৃথক দুটি মামলায় তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামি। শিবির নেতা শাহীন লৈয়ারহাই গ্রামের মৃত্য শাখাওয়াত আলীর ছেলে।

ওসি শামছুদ্দোহা বলেন, শাহীনের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।

/এনএস/

আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বৈঠকে বসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের