কাপাসিয়ায় হামলার হুমকি জঙ্গিদের

গাজীপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০১৬, ০৯:১২আপডেট : ১৩ জুলাই ২০১৬, ০৯:১২

হুমকির চিঠি

গাজীপুরের কাপাসিয়া উপজেলা ও থানায় হামলার হুমকি দিয়েছে জঙ্গিরা। মঙ্গলবার কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারকে পাঠানো এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘একদিন হঠাৎ করে কাপাসিয়া উপজেলা ধ্বংস হয়ে যাবে। কেউ আমাদেরকে দাবাইতে পারবে না। ওসি কাপাসিয়াসহ ধ্বংস হবে। সতর্ক বার্তা দিলাম। ওপরের নির্দেশ দেওয়া হইয়াছে আমাদেরকে। বিনীত নিবেদক- জঙ্গি সংগঠন কাপাসিয়া। গাজীপুর জেলাও ধ্বংস হবে।’

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে জঙ্গিবিরোধী একটি ভিডিও কনফারেন্সে যোগদিতে যাওয়ার আগ মুহূর্তে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) আনিসুর রহমানের কাছে চিঠিটি আসে। তবে চিঠিতে কোনও জঙ্গি সংগঠনের নাম উল্লেখ করা হয়নি। চিঠির বিষয় জেলা প্রশাসককে জানানো হয়েছে। এ ব্যাপারে কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এঘটনার পর উপজেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ইউএনও জানান, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জঙ্গি বিষয়ক একটি সভায় যাওয়ার  প্রস্তুতি নেওয়ার সময় সাদা কাগজে হাতে লেখা ওই চিঠির খাম পোস্ট অফিসের একজন পিয়নের মাধ্যমে হাতে পান।

দুপুরেই বিষয়টি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সন্ধ্যায় কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়।

তিনি আরও বলেন, চিঠিটি কাপাসিয়া পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে। চিঠির খামে ১৯ জুন কাপাসিয়া পোস্ট অফিসের সিল মারা রয়েছে। প্রেরকের ঠিকানা দেওয়া হয়েছে উপজেলার পাবুর গ্রামের জঙ্গি সংগঠন, কাপাসিয়া।

কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে থানায় সাধারণ ডায়ারি করেছেন। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ, থানা ও ইউএনওর বাসাসহ  বিশেষ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম