মাদারীপুরে জঙ্গি সন্দেহে আটক ৩, প্রত্যেকেই বহিরাগত

মাদারীপুর প্রতিনিধি
১৪ জুলাই ২০১৬, ১৫:০৮আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৫:৪২

চাঁপাইনবাবগঞ্জে মোবারকপুর ইউপি চেয়ারম্যান জেল হাজতে জঙ্গি সন্দেহে বৃহস্পতিবার সকালে মাদারীপুর শহর থেকে ৩ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃত ৩ জনই মাদারীপুর জেলার বহিরাগত। সদর থানার এসআই মুরাদ হোসেন ওই তিন ব্যক্তিকে আটক করেছেন বলে জানান মাদারীপুর সদর থানার ডিউটি অফিসার এএসআই আল-আমিন।
আটকরা হলেন জাহিদুল ইসলাম (২৩),আব্বাস উদ্দিন (২৭),  আব্দুল্লাহ আল আহাদ (১৮)। জাহিদুলের বাড়ি শরীয়তপুরের জাজিরার নাওটানা এলাকায়। আব্বাসের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জের মুকুন্দসার গ্রামে। আহাদের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলের সেকেন্দারনগরে।
দুপুরে সদর থানায় গিয়ে দেখা যায়, থানার মহিলা হাজত খানার মধ্যে জঙ্গি সন্দেহে আটক ৩ জনকে রাখা হয়েছে। থানার প্রহরা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, ১৫ জুন মাদারীপুরে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীর উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ সময় জনগণের হাতে হামলাকারী হাতে-নাতে ধরা পড়ে ফাইজুল্লাহ ফাহিম। তিন দিনের মাথায় জঙ্গি হামলাকারী ফাইজুল্লাহ ফাহিম পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এরপর পুলিশের হাতে আটক হয় হামলার মূল হোতা মাদারীপুর গণিত বিভাগের বিভাগীয় প্রধান কাজী বেলায়েত হোসেন-এর ছেলে খালেদ সাইফুল্লাহ জামিল।

এমনকি গুলশানের হলি আর্টিজানে হামলাকারী জঙ্গিরা একপর্যায়ে জামিলের মুক্তির দাবি করে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করা হয়েছে বলেও জানায়।

এই ঘটনার পর থেকে মাদারীপুরের পুলিশ জঙ্গি সংশ্লিষ্ট ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে।

/এইচকে/

আরও পড়ুন: আইএস মুসলমানদের সংগঠন নয়: হানিফ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী