জঙ্গিদের হুমকির দুদিন পর কাপাসিয়ায় স্কুলে ককটেল বিস্ফোরণ

গাজীপুর প্রতিনিধি
১৪ জুলাই ২০১৬, ১৮:১০আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৮:১০

গাজীপুর গাজীপুরের কাপাসিয়ায় আমরাইদের এক স্কুলে বৃহস্পতিবার ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। জঙ্গি সংগঠনের নামে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা ও থানা ধ্বংস করার হুমকি দিয়ে চিঠি দেওয়ার দুদিন পর এ ঘটনায় ওই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে আমরাইদ ইয়াকুব আলী সিকদার উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ হাসান ও স্থানীয়রা জানান,সকাল সোয়া ১০টার দিকে একটি শ্রেণিকক্ষের বারান্দায় হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দ্বিগবিদিক ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। এ ঘটনার পর শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ায় দুপুরে স্কুল ছুটি দেওয়া হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, স্কুলের বারান্দায় স্কচটেপ পেঁচানো কাগজের তৈরি একটি ছোট ককটেল বিস্ফোরিত হয়েছে। কারা এটি ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে আতঙ্কিত না হওয়ার জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলার সভায় অবহিত করা হয়েছে। বিস্ফোরণের ঘটনার পর এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

উলেখ্য, গত মঙ্গলবার (১২ জুলাই) কাপাসিয়া উপজেলা ও থানা ধ্বংসের হুমকি দিয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারকে ডাকযোগে চিঠি দেয় একটি জঙ্গি সংগঠন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

আরও পড়ুন:

মাদারীপুরে জঙ্গি সন্দেহে আটক ৩, প্রত্যেকেই বহিরাগত

জাকির নায়েক আলেম নন, দাঁতের ডাক্তার: ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী