ময়মনসিংহে নিখোঁজ ৭, অনুসন্ধান করছে পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ জুলাই ২০১৬, ০৯:২৬আপডেট : ১৫ জুলাই ২০১৬, ০৯:৪৩

ময়মনসিংহ ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় গত দেড় বছর ধরে সাত যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি ও রেস্টুরেন্ট এবং শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থেকে নিখোঁজদের সন্ধানে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হচ্ছে।তাদের সন্ধানে মাঠে নেমেছে পুলিশ। তবে পারিবারিক ও সামাজিক অবস্থা বিবেচনা করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার পর থেকে নিখোঁজ সন্তানদের সন্ধানে অনেকেই থানায় জিডি করেছেন। ইতোমধ্যে নিখোঁজদের তালিকা তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছে।
ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, জেলায় নিখোঁজের তালিকায় সাতজন যুবক রয়েছেন। তবে এরা কী কারণে নিখোঁজ রয়েছে বা আদৌ তাদের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা নিশ্চিত নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত সুপার নুরে আলম জানান, জিডি অনুযায়ী নিখোঁজদের মধ্যে ভালুকায় একজন, ফুলবাড়ীয়ায় তিনজন, গফরগাঁওয়ে একজন, হালুয়াঘাটে একজন ও ধোবাউড়ায় একজন রয়েছে।

চলতি বছরের ৯ জুলাই গফরগাঁও থানায় দায়ের করা একটি জিডিতে উপজেলার ধামাইল গ্রামের আবুল হোসেনের ছেলে ফরহাদ মিয়া (১৬) নিখোঁজের কথা জানিয়েছেন।

২০১৫ সালের ২৩ মার্চ হালুয়াঘাট উপজেলার আকনপাড়া গ্রামের ব্যবসায়ী রিপন সাহার করা জিডিতে কক্সবাজারের উখিয়া থেকে আব্দুর রহমান জ্যোতি (২৮) নামে একজনের নিখোঁজের কথা উল্লেখ করেছেন।

ধোবাউড়া থানায় গত ১১ জুলাই করা জিডিতে উপজেলার গোপিনপুর (দরগা শরীফ) গ্রামের রোকন উদ্দিনের ছেলে মুজাহিদুর রহমান (১৩) নিখোঁজের কথা উল্লেখ করেছেন।

সবচেয়ে বেশি নিখোঁজ রয়েছে ফুলবাড়ীয়া উপজেলায়। এ উপজেলার জোরবাড়িয়া মণ্ডলবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (২৮) নিখোঁজ হওয়ায় গত ৭ ফেব্রুয়ারি তার ভাই আবু সাঈদ জাহাঙ্গীর হোসেন একটি জিডি করেন। এদিকে গত বছরের ১৯ ডিসেম্বর করা জিডিতে ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর টানপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে জহিরুল ইসলাম (১৬) নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার বাবা। একই উপজেলার কৈয়ারচালা পশ্চিমপাড়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে মো. নায়েদুল্লাহ (১২) নিখোঁজ হওয়ার পর ২০১৫ সালের ১৩ মার্চ একটি জিডি করেন তার বাবা।

শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বড়গজনী গ্রামের মুমিত চন্দ্র সাংমার ছেলে রাজেশ কুবি (২৪) নিখোঁজ হওয়ার পর ভালুকা মডেল থানায় ২০১৬ সালের ১৮ এপ্রিল একটি জিডি করেন তার বোন শুভ্রা।

আরও পড়ুন: আইএস জঙ্গিদের গল্প পড়ানো হয় বরিশালের পিস স্কুল অ্যান্ড কলেজে! 

/এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী