লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০১৬, ০৮:৫৪আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১০:০৬

বন্দুকযুদ্ধ লক্ষ্মীপুরে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে তারেক হোসেন (৩৮) নামে ১১টি মামলার এক আসামি নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় একটি এলজি ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ। এ ঘটনায় আরও ৪ পুলিশ আহত হয়েছে বলেও পুলিশ জানায়।

রবিবার (১৭ জুলাই) ভোর রাতে সদর উপজেলার পার্বতীনগরে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত পুলিশ সদস্যদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, পুলিশ কনস্টেবল মহিন উদ্দিন, হেলাল চৌধুরী, মাইন উদ্দিন, সালাহ উদ্দিন। নিহত তারেক সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দক্ষিণ মকর্দজ গ্রামের শুক্কর আলীর ছেলে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন জানান, তারেক হোসেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনসহ ১১টি মামলা রয়েছে। পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশ ও পাল্টা গুলি ছোঁড়ে। এতে তারেক হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন, আহত হন চার পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

আরও পড়ুন- 

নর্থ সাউথের ভারপ্রাপ্ত প্রো-ভিসিসহ গ্রেফতার ৩

জঙ্গিবাদ ইস্যুতে বিএনপির পাশে থাকছে না জামায়াত

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী