কুড়িগ্রামে ৪ শিবিরকর্মী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ জুলাই ২০১৬, ১৭:৫৪আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৭:৫৭

কুড়িগ্রামে ৪ শিবিরকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। রবিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে ১ জন এবং বেলা ৩টার দিকে শহরের একটি ছাত্রাবাস থেকে ৩ জনকে আটক করা হয়। এসময়  তাদের কাছ থেকে ছাত্র শিবিরের সাংগঠনিক বই জব্দ করেছে পুলিশ। কুড়িগ্রামে ৪ শিবিরকর্মী আটক

পুলিশ জানায়, কুড়িগ্রাম সরকারি কলেজের বাংলা দ্বিতীয় বর্ষের ছাত্র নূর আলমকে (২২)জিজ্ঞাসাবাদের জন্য কলেজ থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শিবিরের সমর্থক বলে স্বীকার করেছে।

অন্যদিকে, বেলা ৩টার দিকে শহরের কামার পাড়ার একটি ছাত্রাবাস থেকে তিন শিবিরকর্মীকে আটক করে সদর থানা পুলিশ। আটককৃতরা হলো, আজিজুর রহমান (২০), শাহজামাল(২৪) এবং রিপন মিয়া( ১৯)। এরা সবাই কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ৩টার দিকে প্রথমে ছাত্রলীগের কিছু নেতাকর্মী ছাত্রাবাসটিতে ঢুকে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করতে থাকে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে কিছু বই ও ডায়েরি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ডায়েরিটি কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র রিপন মিয়ার বলে জানা গেছে। ডায়েরিতে শহীদ হওয়ার বিষয়ে কিছু লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, আটককৃত শাহজামাল নিজেকে দৈনিক আমার কাগজ এবং ক্রাইম ভিশন ডট কম পত্রিকার সাংবাদিক হিসেবে দাবি করেছে।

সদর থানার সহকারী পরিদর্শক(এসআই) নাজমুস সাকিব সজিব জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই শিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। তবে তারা অন্য কোনও সংগঠনের সঙ্গে জড়িত কিনা, সে ব্যাপারে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরের মোহনায় জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক