আহত ৩ বাউল প্রসঙ্গে জীবননগর থানার ওসি

‘আস্তানায় মদ ও গাঁজা সেবন করায় এ হামলা’

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৭ জুলাই ২০১৬, ১৯:৫৬আপডেট : ১৭ জুলাই ২০১৬, ২০:০১

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একতারপুর গ্রামে সাধু গুরুর আস্তানায় মেয়েদের নিয়ে অনৈতিক কার্যকলাপ ও গাঁজা সেবনের  কারণে বাউলদের ওপর স্থানীয় লোকজন ক্ষুব্ধ ছিল বলে জানিয়েছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর । তিনি বলেন, মূলত এ কারণেই দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ওসি হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় আহতদেরকে বারবার বলা হলেও তারা নিজেরাই থানায় মামলা করতে রাজি হচ্ছে না। তবে বিষয়টির আরও তদন্ত প্রয়োজন। পুলিশি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান বলেন, এ ঘটনা জঙ্গি হামলার অংশ কিনা এখনও তা স্পষ্ট নয়। আরও  তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত শনিবার শনিবার রাত ১২টার দিকে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের একতারপুর গ্রামে বাউল আখড়ায় হামলা চালিয়ে ভাঙচুর ও তিন বাউলকে কুপিয়ে জখম করে  দুর্বৃত্তরা।  

আহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার শোরুদা গ্রামের বাউল আবদুর রহিম শাহ (৬৫) ও তার স্ত্রী বুলু বেগম (৫৫) এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর গ্রামের ফজলুর রহমান ওরফে নুরু ফকিরের স্ত্রী রুশিয়া খাতুন (৪৫)।

পরে গ্রামবাসীরা তাদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রবিবার তাদেরকে  চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী রেফার্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আনিছুর রহমান জানান, আহত রশিদার গলায় ও মুখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এছাড়া আব্দুর রহিম ও বুলু বেগমের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

 আরও পড়ুন: খুলনায় জুনে ৬টি খুন, ৪টি ধর্ষণের ঘটনা

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম