বগুড়ায় বোমা বিস্ফোরণে নিহত জঙ্গি তরিকুলের ভগ্নিপতি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ১৭:১৪আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৭:১৪

বগুড়ায় বোমা বিস্ফোরণে নিহত জঙ্গি তরিকুলের ভগ্নিপতি গ্রেফতার বগুড়ার শেরপুর উপজেলার কুঠিবাড়িতে সম্প্রতি বোমা বিস্ফোরণে নিহত সিরাজগঞ্জের জামুয়া গ্রামের আলোচিত জঙ্গি তরিকুলের ভগ্নীপতি মো. আতাউল্লাহ ওরফে বাহাদুর আলীকে (৩০) অবশেষে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) ভোররাতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নতুনপাড়া জামে মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আতাউল্লাহ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মাইঝভান্ডারী গ্রামের মওলানা মোহাম্মদ আবু ইউসুফের ছেলে। ২০১৩ সাল থেকে তাড়াশের প্রত্যন্ত এ মসজিদে ছদ্মবেশে ইমামতির দায়িত্বে ছিলেন তিনি।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন জানান, তার নেতৃত্বে ডিবি ও তাড়াশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জঙ্গি তরিকুলের বোন সাকেরা খাতুনের দ্বিতীয় স্বামী আতাউল্লাহ ওরফে বাহাদুর আলীকে গ্রেফতার করে। তার  কাছ থেকে ১৬টি জিহাদী বই জব্দ করা হয়েছে। গত ৩ এপ্রিল তরিকুল নিহত হওয়ার পর থেকেই বাহাদুর ও তার স্ত্রী সাকেরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ তিন মাস পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে। তাকে জিজ্ঞাসাবাদে রিমান্ডের জন্যও আবেদন করা হবে।

তিনি আরও  জানান, সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের ভেতরে উস্কানি দিয়ে তথাকথিত জিহাদের মাধ্যমে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে গ্রেফতারকৃত আতাউল্লাহ দীর্ঘদিন থেকে এ অঞ্চলে পাঁয়তারা করে আসছিল। প্রত্যন্ত অঞ্চলে বসে নেটওয়ার্ক তৈরি করে জেএমবি সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সে সহায়তা করছিল। মাত্র ছয় মাস আগে সে নিহত জঙ্গি তরিকুলের বোনকে বিয়ে করে।

আরও পড়ুন:

জঙ্গিবাদের বিরুদ্ধে আবারও সবাইকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

রংপুরে মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি, হিন্দুদের মধ্যে আতঙ্ক

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক