শোলাকিয়ায় হামলার ঘটনায় গ্রেফতার পাঁচ যুবকের জামিন নামঞ্জুর

কিশোরগঞ্জ প্রতিনিধি
২০ জুলাই ২০১৬, ১৫:২৩আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৫:২৩

আইন-আদালত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ এলাকায় হামলার ঘটনায় গ্রেফতার পাঁচ যুবকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে কিশোরগঞ্জ এক নম্বর আদালতের মুখ্য বিচারিক হাকিম মো. আ. ছালাম খান এ আদেশ দেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, শোলাকিয়ার ঘটনায় ওই পাঁচজনকে ঘটনাস্থলের আশপাশ থেকে আটক করা হয়েছিল। তারা হলেন শোলাকিয়া গরুরহাট এলাকার মামুনুর রশিদ (২৭), শহরের বয়লা এলাকার মো. সানাউল্লাহ (৩০), বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকার সোহেল মিয়া (২০), ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার তারা মিয়া (২৫) ও শহরের তারাপাশা এলাকার আরিফুল ইসলাম হাসিব (২৬)।

বুধবার তাদের পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে তা নাকচ করে দেন আদালত। এর আগে একই আদালত গত বুধবার (১৩ জুলাই) তাদের জামিন আবেদন নামঞ্জুর করে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

ঈদের দিন (৭ জুলাই) কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিমুদ্দিন স্কুলের পাশে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। এ হামলায় পুলিশের দুই সদস্য, এক নারী ও সন্ত্রাসীসহ চারজন নিহত হন। ঘটনার পর দুই সন্ত্রাসীসহ সাতজনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন:
নিখোঁজ ২৬২ ব্যক্তির তালিকা প্রকাশ করল র‌্যাব

দৃক কর্মকর্তা হত্যা রহস্যের কিনারা হয়নি তিন মাসেও

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি