‘সরকারি খুতবা’ প্রত্যাখ্যান, আন্দোলনের হুমকি হেফাজতের নারায়ণগঞ্জ শাখার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ জুলাই ২০১৬, ১৯:০৮আপডেট : ২২ জুলাই ২০১৬, ২০:৩৭

খুতবা (ফাইল ছবি)

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দেশব্যাপী জুমার নামাজের খুতবা নির্দিষ্ট করে দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলাম। বিষয়টিকে ‘অবৈধ হস্তক্ষেপ’ অবিহিত করে এর বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন জেলা হেফাজতে আমির মাওলানা আবদুল আউয়াল।

শুক্রবার শহরের ডিআইটি কেন্দ্রীয় রেলওয়ে জামে মসজিদে জুমার নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন।

হেফাজতের নারায়ণগঞ্জের আমির বলেন, ‘এভাবে খুতবা চাপিয়ে দেওয়ার ইতিহাস বিগত ৭০ বছরেও পাওয়া যায়নি। এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলনে নামা হবে।’ এসময় উপস্থিত হাজার হাজার মুসল্লি খতিবের কথার প্রতি সমর্থন জানান।

হেফাজত নারায়ণগঞ্জের আমির আব্দুল আউয়াল

রেলওয়ে জামে মসজিদে জুমার নামাজের খুতবার সময়ে হেফাজতের জেলা আমির ইসলামিক ফাউন্ডেশনের খুতবার কাগজ মুসল্লিদের সামনে উঁচু করে ধরে বলেন, ‘এ ধরনের খুতবা চাপিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অবস্থা হবে যে সরকারি সার্টিফিকেটধারী খতিব ছাড়া কেউ নামাজ পড়াতে পারবেন না। কিন্তু একজন মুসলমান হিসেবে দ্বীনের ওপর এমনভাবে কিছু চাপিয়ে দেওয়ার বিষয়টি মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।’

জুমু’আর খুতবা

এদিকে, জেলার কয়েকটি মসজিদ ছাড়া বেশিরভাগ মসজিদেই ইসলামিক ফাউন্ডেশনের খুতবা পাঠ করা হয়নি বলে জানিয়েছেন জেলা হেফাজতে ইসলামের সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান। তবে আন্দোলনের বিষয়ে সুনির্দিষ্ট কোনও কিছু জানাতে পারেননি তিনি।

 /এমও/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম