লালমনিরহাটে ১৪ রাউন্ড গুলি উদ্ধার, পুলিশি হেফাজতে বাড়ির মালিক

লালমনিরহাট প্রতিনিধি
২৪ জুলাই ২০১৬, ১৬:৪৬আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৬:৫২

লালমনিরহাটে এক বাড়ির গোয়াল ঘর থেকে বিদেশি পিস্তলের ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। আর এ ঘটনায় বাড়ির মালিক মাছ ব্যবসায়ী নূর নবীকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার বাবার নাম নুরুল ইসলাম।

গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এ গুলি উদ্ধার করে। তবে রবিবার বিকাল ৪টা পর্যন্ত আইনগত কোনও পদক্ষেপ নিতে পারেনি পুলিশ। গুলির মাপ ৭ দশমিক ৬৫ ব্যাসার্ধ ব্যারেল বলে জানিয়েছে পুলিশ।

লালমনিরহাট

গুলি উদ্ধার অভিযানে থাকা লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে নূর নবীর বাড়ি অভিযাচন চালান। পরে তল্লাশির এক পর্যায়ে গোয়াল ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি জর্দার কৌটা থেকে বিদেশি পিস্তলের ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ সুপারের পরবর্তী নির্দেশনা না পাওয়ায় ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুর রহিম বলেন,  নিরীহ মানুষ যাতে ষড়যন্ত্রের শিকার না হন সেজন্য প্রয়োজনীয় তথ্য ও রহস্য উদঘাটনে অধিকতর তদন্ত চলছে। ফলে এখনও আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, আটক ব্যক্তি নূর নবীকে কোনও চক্র ফাঁসাতে গুলিগুলো তার গোয়াল ঘরে ফেলে রাখতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে অধিকতর তদন্তের প্রয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুর রহিমকে শনিবার ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। ফলে আটক ব্যক্তির বিরুদ্ধে সরাসরি কোনও মামলা নেওয়া হচ্ছে না।

/এসএনএইচ/টিএন/

আরও পড়ুন:

ডিবিসিসিআই প্রেসিডেন্ট হাসান খালিদ নিখোঁজ

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস