মুন্নার জঙ্গি সংশ্লিষ্টতা পায়নি পুলিশ

যশোর প্রতিনিধি
২৬ জুলাই ২০১৬, ১৯:৫৩আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৯:৫৩

মুন্নার জঙ্গি সংশ্লিষ্টতা পায়নি পুলিশ মায়ের ওপর অভিমান করে বাড়ি ছাড়া কামরুজ্জামান তুহিন ওরফে মুন্নার জঙ্গি সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। যদিও যশোরের পুলিশ তাকেসহ পাঁচজনের নাম-ছবি দিয়ে জঙ্গি সাব্যস্ত করে পোস্টার ছাপে।

যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, মুন্না ঢাকায় যে প্রতিষ্ঠানে কাজ করতেন সেখানে পুলিশি তদন্ত শেষে মঙ্গলবার বিকালে রিপোর্ট পাঠানো হয় যশোরে। রিপোর্টে মুন্নার বিরুদ্ধে জঙ্গি-সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি বলে সাংবাদিকদের জানান ওসি।

তিনি বলেন, তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরপরই বিকাল ৬টার দিকে মুন্নাকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়। এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ মুন্নাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মুন্নাকে হেফাজতে রাখার প্রসঙ্গে তিনি বলেন, মুন্নার বিষয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-নম্বর ১৩৫৩) করেছে পুলিশ। এই ডায়েরির বুনিয়াদে পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা মতে আদালতে পাঠানো হয়।

ডায়েরিতে বলা হয়, সোমবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকা থেকে কামরুজ্জামান তুহিন ওরফে মুন্নাকে আটক করা হয়।

যদিও জঙ্গি তালিকায় নাম উঠেছে শুনে বাবা-মা-ভাইসহ আত্মীয়-পরিজনদের নিয়ে ওইদিন দুপুরে তিনি স্বেচ্ছায় থানায় হাজির হয়েছিলেন।

এর আগে দুপুরে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছিলেন, মুন্নার কর্মস্থলে পুলিশের তদন্ত দল কাজ করছে। বিকালের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট পাওয়ার পর মুন্নার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

১৫১ ধারা প্রসঙ্গে যশোর জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট এমএ গফুর জানান, এটি একটি জামিনযোগ্য ধারা। পুলিশ যদি মনে করে তিনি (আটক ব্যক্তি) সেই এলাকার সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন- তবে তাকে আটক করতে পারে পুলিশ। পুলিশ নিজ ক্ষমতাবলে এই ধারায় সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করতে পারে।

পুলিশ জানায়, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত যে পাঁচজনের তালিকা পুলিশের কাছে রয়েছে, তাদের মধ্যে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আব্দুস সোবহানের ছেলে কামরুজ্জামান তুহিন ওরফে মুন্না (২৪) অন্যতম। মায়ের ওপর অভিমান করে বাড়িছাড়া মুন্না প্রায় তিন বছর পর সোমবার (২৫ জুলাই) ভোরে নববধূকে নিয়ে স্বজনদের কাছে ফেরেন। এরপর দুপুরে স্বজনদের নিয়েই তিনি কোতোয়ালি থানায় গেলে পুলিশ তাকে হেফাজতে নেয়।

আরও পড়ুন: 

কোচিং সেন্টারে যাওয়ার নাম করে বাড়ি ছাড়ে হাসান

 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী