জঙ্গি সন্দেহে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রী আটক

কুমিল্লা প্রতিনিধি
২৮ জুলাই ২০১৬, ০২:২৭আপডেট : ২৮ জুলাই ২০১৬, ০২:৩২

আটক জঙ্গি সন্দেহে  কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার একটি ছাত্রীনিবাস থেকে ৩ ছাত্রীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে কলেজের ধর্মপুরস্থ ডিগ্রি শাখার নবাব ফয়জুন্নেছা ছাত্রীনিবাস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের ছাত্রী কানিজ ফাতেমার পরিচয় পাওয়া গেছে। অপর দুইজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, আটককৃতরা ইসলামি ছাত্রী সংস্থার সদস্য। তাদের কাছ থেকে বেশ কিছু ইসলামি ও জিহাদি বই পাওয়া গেছে।

তিনি আরও জানান, ওই ছাত্রীদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় কলেজ কর্তৃপক্ষ পুলিশকে জানায়। তাই জিজ্ঞাসাবাদ করতে তাদের আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীদের আদালতে সোপর্দ কিংবা ছেড়ে দেওয়ার বিষয়টি চূড়ান্ত হবে বলেও পুলিশ জানায়।

আরও পড়ুন: নিখোঁজ হওয়ার জিডির ভিত্তিতে জঙ্গি সিহাব গ্রেফতার, দাবি মায়ের, মেলেনি সেই জিডি
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী