আশুলিয়ায় যাত্রীবাহী বাস নদীতে: নিহত ১

সাভার প্রতিনিধি
২৯ জুলাই ২০১৬, ১৬:৩০আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১৭:৩৪

আশুলিয়ায় যাত্রীবাহী বাস নদীতেআশুলিয়ায় খেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে তুরাগ নদিতে পড়ে গেছে। এসময় বাসের হেলপার জাহিদ নিহত এবং ১৫ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। নিহত বাসের হেলপার জাহিদ আশুলিয়ার ইটখোলা এলাকার বাসিন্দা।
ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানায়, আব্দুল্লাপুর এলাকা থেকে প্রায় ২৫ জন যাত্রী নিয়ে বাসটি আশুলিয়ার বাইপাইলের উদ্দেশে রওনা হয়। মরাগাং এলাকায় আসার পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে তুরাগ নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই বাসের হেলপার জাহিদ নিহত হন। আহতদেরকে উদ্ধার করে স্থানীয়রা নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

/এনএস/

আরও পড়ুন: পুরনো কারাগারে এখন যা হবে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের