পুরনো কারাগারে এখন যা হবে

আমানুর রহমান রনি
২৯ জুলাই ২০১৬, ১৫:৫৫আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১৬:০৩

লালবাগ সংলগ্ন ঢাকা কেন্দ্রীয় কারাগারে (পুরনো) বেশ কয়েটি স্থাপনা নির্মাণের পরিকল্পনা করেছে কারা কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকেই পুরনো কারাগার থেকে কেরানীগঞ্জে নতুন কেন্দ্রীয় কারাগারে বন্দি স্থানান্তর চলছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার পুরনো কারাগারের স্থানে নির্মাণ করা হবে বাচ্চাদের বিনোদন কেন্দ্র, শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর, হাঁটার জন্য ‘ওয়াক ওয়ে’ ও দুটি জাদুঘর।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এসব তথ্য জানিয়েছেন।শুক্রবার দুপুরে কারা অধিদফতরে সাংবাদ সম্মেলনে  তিনি এসব কথা জানান।

কারা মহাপরিদর্শক জানান, পুরাতন কারাগারের স্থলে জনসাধারণের হাঁটার রাস্তা বানানো হবে। বাচ্চাদের জন্য থাকবে বিনোদন কেন্দ্র। নির্মাণ করা হবে শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর। এছাড়া সেখানে বানানো হবে দুটি জাদুঘর।

তিনি আরও জানান, কারাগারে চার নেতার সেলটি এবং বঙ্গবন্ধুর সেলটি সংরক্ষণ করা হবে। সেখানে নির্মাণ করা হবে দুটি জাদুঘর।

পরিকল্পনার বাস্তবায়নে নকশারা বিষয়ে তিনি বলেন, ‘এসব অবকাঠামো নির্মাণে আমরা একটি উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করবো। সেখানে প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রকৌশলীরা নকশা জমা দেবে। যে নকশাটি প্রথম হবে, সেটি বেছে নিয়ে কাজ শুরু করা হবে।’

কবে এই অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরে জানানো হবে। অর্থ ও অন্যান্য বিষয়ে পরে পরিকল্পনা করা হবে।

আরও পড়ুন: বন্দি সরানো হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে, ফ্লাইওভার বন্ধ

/এনএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক