নড়াইলে জোড়া খুনের মামলায় ২৩ জনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
৩১ জুলাই ২০১৬, ১৭:৩৯আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৭:৪০

আইন-আদালত নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাটে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ২৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মুন্সি এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালের ১৪ এপ্রিল কালিয়া উপজেলার গাজীরহাটে মো. শাহিন হোসেন ও এসএম আনোয়ারুল আজাদ লিচু নামে দুই বন্ধুকে হত্যার ঘটনায় ২৯ জনকে আসামি করে মামলা হয়। এই মামলায় ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। এছাড়া বিভিন্ন ধারায় আরও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নড়াইল জজকোর্টের ভারপ্রাপ্ত পিপি আলমগীর সিদ্দিকী জানান, জোড়া খুন মামলায় ২৯ জনকে আসামি করা হলেও মামলার দীর্ঘসূত্রিতায় বিচারকার্য চলাকালে ছয় আসামি মরা যান। এ কারণে ২৩ জনের বিরুদ্ধে দণ্ডাদেশ প্রদান করেন আদালত।

রায় ঘোষণার সময় আদালতে ১৯ জন উপস্থিত ছিলেন। বাকি চার আসামি পলাতক রয়েছেন। মামলার রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আরও পড়ুন:
বান্দরবানে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী