জঙ্গি সালাউলসহ ৩ জনকে পুলিশে সোপর্দ

কক্সবাজার প্রতিনিধি
০১ আগস্ট ২০১৬, ০২:২৭আপডেট : ০১ আগস্ট ২০১৬, ০২:৩৬

কক্সবাজারের টেকনাফে বিজিবি’র হাতে আটক ‘আরএসও’ নেতা জঙ্গি সালাউলসহ তিনজনকে টেকনাফ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ৩১জুলাই রাত সাড়ে ১২টার দিকে গোপনীয়তার সঙ্গে আটকদের পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ।

আরএসও নেতা সালাউল (মাঝে) ওসি জানান, রাতে টেকনাফ ২ বিজিবি’র পক্ষ থেকে আটকদের থানায় নিয়ে আসা হয়। এতে টেকনাফ ২ বিজিবি’র একজন হাবিলদার বাদী হয়ে আটক ৩জন ও পলাতক ৮জনসহ মোট ১১জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। এই মামলায় ‘আরএসও’ নেতা জঙ্গি সালাউল, মৌলানা সৈয়দ করিম ও ইব্রাহীমকে থানায় হস্তান্তর করেন।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই শনিবার দুপুরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের নতুন পাড়ায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবালের নেতৃত্বে পুলিশ-বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযানে আটক হন সৌদি নাগরিক আহমেদ আল সালেহ আল গাম্বী, ‘আরএসও’ নেতা হাফেজ সালাউল ইসলাম, মৌলানা সৈয়দ করিম ও টাঙ্গাইলের মৌলভী ইব্রাহীম। এরপর টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, জঙ্গি’ নেতা আরএসও’র সাবেক কমান্ডার হাফেজ সালাউল ইসলামের কক্সবাজার ও টেকনাফের সরকারি দলীয় সংসদ সদস্য এবং বিএনপি ও ইসলামী ঐক্যজোট নেতাদের সাথে গোপন সর্ম্পক রয়েছে। গত ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর সালাউলের উত্থান শুরু হয়। কক্সবাজারের লিংক রোডে দক্ষিণ মুহুরীপাড়ায় সরকারি বন বিভাগের সাত একর ও স্থানীয় মানুষের তিন একরসহ ১০ একর জায়গা দখল করে সেখানে ইমাম মুসলিম (রহ.) ইসলামিক সেন্টার গড়ে তুলেছেন তিনি। কার্যত এখান থেকেই আরএসওর সব কার্যক্রম পরিচালিত হয়।

/এইচকে/

আরও পড়ুন: বৈঠক করিনি জঙ্গিদের দেখতে গিয়েছিলাম: এমপি বদি (অডিও)

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক