সন্ত্রাস ও জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৬, ১৬:৫৫আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৬:৫৫

দিনাজপুরে জঙ্গিবাদবিরোধী মিছিল পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা বিশ্বের সমস্যা।

তিনি বলেন, সম্প্রতি দেশে যে হামলার ঘটনাগুলো ঘটেছে, তাতে করে গোটা বিশ্ব আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশসহ সব দেশের রাষ্ট্রপ্রধানরা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, কোনোভাবেই জঙ্গি ও সন্ত্রাসবাদ যাতে মাথা চাড়া না দিতে পারে, সে জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।মোকাবিলার পাশাপাশি সবাই সচেতন হলে তারা পালিয়ে যেতে বাধ্য হবে।

মঙ্গলবার (০২ আগস্ট ২০১৬) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলুন, সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন’ এই স্লোগানে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বিজিবি দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল জাকির হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দিনাজপুর সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ, পুলিশ সুপার রুহুল আমিন প্রমুখ।

আলোচনা সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, প্রতিটি দেশই সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে হলে ’৭১ সালে যেভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া হয়েছিল, এখনও ঠিক সেইভাবেই সবাইকেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসেম্বলির সময় নৈতিক শিক্ষা প্রদানের আহ্বান জানানো হয়।

সমাবেশে জেলা সদরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ রেখে সব স্তরের মানুষজন এই সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশ শেষে একটি সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় শপথবাক্য পাঠ করানো হয়। পরে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের মূল মূল রাস্তা প্রদক্ষিণ করে।

/এবি/

আরও পড়ুন

‘কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির একজন ছিল লিবিয়ায়’

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে শাবি শিক্ষার্থী আটক

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের