বরিশালে বিয়ের আসর থেকে ভুয়া এসআই আটক

বরিশাল প্রতিনিধি
০২ আগস্ট ২০১৬, ১৮:১৪আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৮:১৪

বরিশাল বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই পরিচয়ে বিয়ে করতে গিয়ে আটক হয়েছে এক প্রতারক। সোমবার মধ্যরাতে বিয়ের আসর থেকে ভুয়া এসআই  উৎপল মণ্ডলকে (৩৮) আটক করে আগৈলঝাড়া থানা পুলিশ।

এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।  পরে মঙ্গলবার বিকালে আটক ওই ভুয়া এসআইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মনিরুল ইসলাম।

এ ব্যাপারে মামলার বাদী এসআই  এনামুল হক জানান, গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার বিজপাই গ্রামের নিরাপদ মণ্ডলের ছেলে উৎপল মণ্ডল নিজেকে পুলিশের পিবিআই’র এসআই  পরিচয় দিয়ে বাশাইল গ্রামের দেবেন্দ্রনাথ মুন্সীর কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। সে অনুযায়ী সোমবার রাতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎপল বিয়ে বাড়িতে আসলে কথা বলার একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি উৎপলের কাছে ‘পিবিআই’ এর পূর্ণাঙ্গ অর্থ জানতে চান। উৎপল তা বলতে না পারায় স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা গণধোলাই দিলে উৎপল প্রতারণার বিষয়টি স্বীকার করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উৎপলকে আটক করে।

আরও পড়ুন:

বিরোধ বাড়ি নিয়ে, ফাঁসাতে জঙ্গি আস্তানার অভিযোগ, পুলিশে তোলপাড়

বাংলাদেশে তিন মাসে ২৭ হত্যার দায় নিলো আইএস

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী