সুন্দরবনে অপারেশন ‘পাইরেটস হান্ট’ শুরু

খুলনা প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৬, ১৯:১৫আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৯:২৭

সুন্দরবনে অপারেশন ‘পাইরেটস হান্ট’ শুরু জলদস্যু ও বনদস্যু নির্মূলে সুন্দরবনে অপারেশন ‘পাইরেটস হান্ট’ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে এ অভিযান শুরু হয়। নৌ বাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। সুন্দরবন এলাকায় কোস্টগার্ড তাদের ১০টি স্টেশন এলাকায় রেড এলার্ট জারি করেছে। 

কোস্টগার্ড মংলা জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মংলা জোনে কোস্টগার্ডের ১২টি স্টেশন রয়েছে। এর মধ্যে সুন্দরবন এলাকাতেই রয়েছে ১০টি স্টেশন। এ স্টেশনগুলোতে রেড এলার্ট জারি করা হয়েছে। সফলতা না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

স্টেশনগুলো হচ্ছে হারবাড়িয়া, সুপতি, কচিখালী, কৈখালী, কোকিলমনি, দুবলার চর, কয়রা, নলিয়ান, দোবেকী ও গাগা দোবেকী। এই স্টেশনগুলোর বাইরে কোস্টগার্ডের দুটি স্পেশাল টিম অপারেশন পাইরেটস হান্ট এ বিশেষ ভূমিকা পালন করছে। এই দুটি টিমে ২০ জনের চৌকস ও অভিজ্ঞ সদস্যরা দায়িত্ব পালন করছে। পাশাপাশি নৌ বাহিনীর দক্ষ সদস্যরাও অভিযানে সম্পৃক্ত রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু নির্মূল করতে কোস্টগার্ড ও নৌ বাহিনী যৌথভাবে অপারেশনস পাইরেটস হান্ট শুরু করেছে। পূর্ব সুন্দরবনে হারবাড়িয়া এলাকা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে নৌ বাহিনীর জাহাজ ‘কর্ণফুলী’ ও কোস্টগার্ড এর একটি জাহাজ রয়েছে। অভিযানকে গতিশীল করতে কোস্টগার্ডের বেশ কিছু দ্রুতগামী বোটও যুক্ত করা হয়েছে। যৌথ অভিযানে সুন্দরবনে সাধারণ জেলে, মৌয়াল ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে দস্যুদের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যেই এই ‘পাইরেটস হান্ট’ অভিযান পরিচালিত হচ্ছে।

কোস্টগার্ড মংলা জোনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত রাহি আল  মামুন বলেন, সাম্প্রতিক সময় সুন্দরবন এলাকায় জলদস্যু ও বনদস্যুরা হঠাৎ করেই তৎপর হয়ে ওঠে। এরা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ওপর চড়াও ও নির্যাতন শুরু করেছে। পাশাপাশি অপহরণ করে মুক্তিপণ আদায়ের সক্রিয় হয়ে উঠেছে। এছাড়া সুন্দরবনের সম্পদ চোরাচালান ও অসাধু উপায়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হতে শুরু করেছে। তাই জলদস্যু ও বনদস্যু নির্মূলে নৌ বাহিনী ও কোস্টগার্ড সদস্যরা ‘পাইরেটস হান্ট’ অভিযান শুরু করেছে। এ অভিযানের মাধ্যমে সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষকে রক্ষা, জেলে,বাওয়ালি, মৌয়ালিদের রক্ষা, সুন্দরবনের বাঘ, হরিণসহ অন্যান্য প্রাণী রক্ষা সর্বপরি সুন্দরবনকে রক্ষার সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। সুন্দরবনকে দস্যু মুক্ত করার উদ্দেশ্যেই এই অপারেশন পাইরেটস হান্ট।

উল্লেখ্য, বনদস্যুদের বেপরোয়া তাণ্ডবে জেলেরা অতিষ্ঠ হয়ে ওঠায় সুন্দরবনে র‌্যাবের অভিযান বেড়ে যায়। বন্দুকযুদ্ধে একের পর এক দস্যুরা নিহত হতে থাকে। কয়েকটি বনদস্যু বাহিনীর প্রধানসহ সহযোগীরাও নিহত হয়। এর ফলে সুন্দরবন এলাকায় দস্যুদের মধ্যে র‌্যাব আতঙ্ক সৃষ্টি হয়। দিশেহারা হয়ে পড়া দস্যুদের কাছ থেকে আত্মসর্মপণ করে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পেতে প্রস্তাব আসে। এই ধারাবাহিকতায় গত ৩১ মে মাস্টার বাহিনীর প্রধানসহ ১০ সদস্য ৫১টি আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ড গুলি জমা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণের ধারাবাহিকতায় গত ১৫ জুলাই দস্যু মজনু বাহিনী প্রধানসহ ৯ সদস্য এবং ইলিয়াস বাহিনীর দুই সদস্য ২৫টি আগ্নেয়াস্ত্র ও সহস্রাধিক রাউন্ড গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করে। এরপর গত সপ্তাহে দস্যু মাস্টার বাহিনীর ছয় সদস্য আদালত থেকে জামিন নিয়ে স্বাভাবিক জীবনের পথে একধাপ এগিয়ে যায়।

আরও পড়ুন:
হাসনাতের মোবাইলে ছিল জঙ্গিদের বিশেষ অ্যাপ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম