সেই হাতিটিকে অজ্ঞান করে উদ্ধারের চেষ্টা করা হবে

জামালপুর প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৬, ১১:১২আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১২:৩৪

ভারতীয় বন্য হাতি বন্যার পানিতে ভেসে বাংলাদেশে চলে আসা ভারতীয় বন্য হাতিটি যে দিকেই যায় সেদিকেই সাধারণ মানুষজন হইচই শুরু করায় এর উদ্ধারে সমস্যা দেখা দিচ্ছে। তাই হাতিটিকে চেতনা নাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে উদ্ধারের চেষ্টা করা হবে। শুক্রবার সকাল ১০টায় সার্কিট হাউজে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান।

তিনি জানান, হাতিটি যদি সুস্থ থাকে তাহলে অজ্ঞান করে গারো পাহাড়ে নিয়ে ছেড়ে দেওয়া হবে। আর যদি অসুস্থ থাকলে বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে।        

বৃহস্পতিবার সকালে হাতিটি অবিস্থান করছিল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চরশিশুয়ার আখক্ষেতে। পরে বন্যপ্রাণিটি ওই এলাকা থেকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বরবাড়ীয়া গ্রামে চলে আসে এবং সেখানে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান করে। কিন্তু এখানেও না থেকে হাতিটি আবারও নদীতে নেমে যায় এবং ঝিনাইয়ের শাখানদী কিষ্টপুর অতিক্রম করে ওই  ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে ঢুকে পরে।

এদিকে, নিজেদের গ্রামে বন্য হাতিটিকে দেখতে পেয়ে স্থানীয়রা হইচই শুরু করে দিলে প্রাণিটি আতঙ্কগ্রস্ত হয়ে ওই গ্রামের পাট খেতের মধ্যে দিয়ে এদিক ওদিক চলতে থাকে। সন্ধ্যা ৭টা পর্যন্ত হাতিটিকে এভাবে চলতে দেখা যায়।

তবে হাতিটি বারবার অবস্থান বদলানোতে তাকে ঠিকমতো অনুসরণ করতে পারছে না ভারতের আসাম থেকে আসা তিন সদস্যের বিশেষজ্ঞ দলটি। জানা গেছে,  বাংলাদেশের বন কর্মকর্তারা হাতিটিকে অনুসরণ করছিল। তবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত তারা কান্দার পাড়া পর্যন্ত  পৌঁছতে পারেননি।

বিশেষজ্ঞ দলটি আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর এসে হাতিটিকে উদ্ধারে কৌশল নির্ধারণ করার জন্য প্রাণিটির গতিবিধি অনুসরণ শুরু করে। তবে তারা হাতিটি বারেবারে অবস্থান পরিবর্তন করায় এখনও সুবিধা করে উঠতে পারেননি তারা। তবে দ্রুতই এ সমস্যা দূর করে একটা কার্যকর উপায় ঠিক করা হবে বলে জানিয়েছেন ভারতীয় দলটিকে সহায়তা করা বাংলাদেশি দলটির প্রধান ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায়। তিনি জানান, সার্বিক পরিস্থিতি  পর্যবেক্ষণ করে দ্রুত হাতিটি উদ্ধার করা হবে।

ভারতের আসাম থেকে আসা বিশেষজ্ঞ দলের মধ্যে আছেন আসামের গোয়ালপাড়া জেলার বন কর্মকর্তা  সোলেমান উদ্দিন চৌধুরী, অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা রিথেশ চন্দ্র ভট্টাচার্য্য, এবং  আসামের ভেটেরিনারি সার্জন ড. কে. কে. শর্মা।

আরও পড়ুন- বন্য হাতিটি উদ্ধারে ভারতীয় দল জামালপুরে

/এফএস/এপিএই্চ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী