পদ্মার ভাঙনে দৌলতদিয়ায় সবক’টি ফেরিঘাট নদীগর্ভে বিলীন হওয়ায় ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৈরী আবহাওয়ার কারণে শনিবার বিকাল থেকে পাটুরিয়া- দৌলতদিয়ায় পদ্মা নদীতে ঢেউ আর তীব্র স্রোতের কারণে বন্ধ হয়ে গেছে রো-রো (বড়) ফেরি চলাচল।
শনিবার রাত থেকেই নদীর দুই পাশে শতাধিক দুরপাল্লার নৈশ কোচ আটকে রয়েছে।
আরিচা ফেরি সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ নাসিম ফেরি বন্ধের সত্যতা নিশ্চিত করেছেন। রাতভর
দৌলতদিয়া তিনটি ফেরি ঘাটের মধ্যে মাত্র একটি ফেরিঘাট দিয়ে যানবাহন উঠানামা করলেও সকাল ৯টা নাগাদ সেটিও পদ্মার ভাঙনে বিপর্যস্থ হয়ে তাও বন্ধ হয়ে যায়। ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় হাজারো যানবাহন আটকে রয়েছে।
দৌলতদিয়া ফেরিঘাটের ব্যস্থাপক (বাণিজ্য) মো.শফিকুল ইসলাম জানান, বন্ধ থাকা ফেরিঘাট চালুর চেষ্টা করা হচ্ছে।
ফেরি কর্তৃপক্ষ পরিবহন মালিকদের এই রুট ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন: লোহাগড়া পৌরসভায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে
/এসটি/আপ-এআর/








