কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৬, ১৭:৪১আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৭:৪১

গাজীপুর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম সোহরাব হোসেন (৪০)। তিনি বরগুনা জেলা সদরের সাহেবের হাওলা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রবিবার দুপুরে হাজতি সোহরাব হোসেন হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।

তিনি আরও জানান, সোহরাব হোসেন একটি ছিনতাই মামলার আসামি হিসেবে গত ২২ ফেব্রুয়ারি থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দী ছিলেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আব্দুস সালাম জানান, বিকাল পৌনে ৪টায় হাজতি সোহরাবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

আরও পড়ুন:
ওসি কুনিও হত্যা মামলা: চার জেএমবি সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম