তাবু টানিয়ে সরকারি কলেজে গাঁজার আসর!

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৬, ০৮:৫৭আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ০৯:০৩

কলেজ ক্যাম্পাসে তাবু টানিয়ে গাঁজার আসর বসিয়েছে স্থানীয় মাদকসেবীরা। প্রতিদিন পালা করে মধ্যরাত পর্যন্ত চলে এ আসর। ফলে ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। এমনই ঘটনা ঘটেছে ময়মনসিংহ জেলার গৌরিপুর সরকারি কলেজে। তবে কর্তৃপক্ষ এ আস্তানা উচ্ছেদে কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। তাবু টানিয়ে সরকারি কলেজে গাঁজার আসর!

এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানায়, গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসের নূরুল আমিন ছাত্রাবাসের পাশে এক খণ্ড জমিতে পেঁপে বাগান করেছেন কলেজের কর্মচারি শফিকুল ইসলাম। সম্প্রতি ওই বাগানের ভেতরে পলিথিনের তাবু টানিয়ে স্থানীয় মাদকসেবীরা গাঁজার আস্তানা করেছে। গাঁজার পাশাপাশি এখানে চলে রমরমা ইয়াবার ব্যবসাও। অনেক সময় মাদকসেবীদের অচেতন অবস্থায় কলেজ ক্যাম্পাসের আশেপাশে পড়ে থাকতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানায়,রাতের বেলায় গাঁজার গন্ধে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়।দিনের বেলায়ও তারা এখানে আড্ডা দেয়।

তবে কারা মাদকের আসর বসিয়েছে জানতে চাইলে শিক্ষার্থীরা ভয়ে কারও নাম প্রকাশ করেনি।

এ ব্যাপারে গৌরীপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান জানান,এই বিষয়টি তার জানা ছিল না। অচিরেই এটি উচ্ছেদ করা হবে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু মো. ফজলুল করিম বলেন, খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন।

আরও পড়ুন: রাঙামাটিতে প্রাথমিক স্কুলের প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক