হাতিটি আপাতত বাংলাদেশেই থাকছে

জামালপুর প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৬, ১৩:৪৪আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৩:৫৯

আপাতত হাতিটি বাংলাদেশেই থাকছে

ভারত থেকে আসা বন্য হাতিটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।তাকে উদ্ধারে আসা ভারতীয় বিশেষজ্ঞ দলটি রবিবার  জামালপুর ত্যাগ করেছে। আজ সোমবার ঢাকায় বন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তারা দেশে ফিরে যাবেন বলে জানিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান। আপাতত হাতিটি বাংলাদেশেই থাকছে। তবে বাংলাদেশের বনবিভাগের একটি বিশেষজ্ঞ দল এখনও হাতিটিকে অনুসরণ করছে।

গত ২৭ জুন ভারতীয় এই বন্য হাতিটি বন্যার পানিতে ভেসে ঢুকে পড়ে বাংলাদেশে। এক মাসের বেশি সময় ধরে এটি জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়ার চরাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। হাতিটি উদ্ধারে গত ৩ আগস্ট বুধবার ভারতীয় একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে।৫ আগস্ট থেকে টানা তিনদিন তারা হাতি উদ্ধারের চেষ্টা চালান। কিন্ত কোনোভাবেই হাতিটিকে ডাঙ্গায় ভেড়ানো সম্ভব হয়নি। এখন সে অবস্থান করছে সরিষাবাড়ি উপজেলার বাউসী ইজারাপাড়া এলাকার ঝিনাই নদীর চরে।

বাংলাদেশ টিমের সদস্য ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, আমাদের সকল প্রস্তুতি রয়েছে। সুযোগ পেলেই আমরা হাতিটিকে উদ্ধার করবো ।

এপিএইচ/

আরও পড়ুন:

রিজার্ভ চুরি: হ্যাকারদের জিজ্ঞাসাবাদের অপেক্ষায় সিআইডি

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম