গাইবান্ধার চরাঞ্চলে ডাকাত আতঙ্ক, পাহারা দিতে ওয়াচ টাওয়ার নির্মাণ

গাইবান্ধা প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৬, ০৭:২২আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ০৭:২২

তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনায় পানি বৃদ্ধি পেলেই গাইবান্ধার চরাঞ্চলে প্রতিবছর বৃদ্ধি পায় ডাকাতি। ডাকাতরা নৌকা নিয়ে এসে বাড়িতে হানা দিয়ে গরু, ছাগল, হাঁস-মুরগি, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ডাকাতি করে নিয়ে যায়। গোটা চর এলাকা জলমগ্ন থাকায় তাদের প্রতিরোধ করার কোনও উপায় থাকে না। এ কারণে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড কাজিয়ার চর ও ৩নং ওয়ার্ড লালচামার চরে ২টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর) প্রকল্পের অর্থায়নে এ টাওয়ার নির্মাণ করা হয়।

পাহারা দিতে ওয়াচ টাওয়ার নির্মাণ স্বেচ্ছাশ্রমে প্রতিদিন এলাকার ৮ থেকে ১২ জনের একটি দল পালাক্রমে টাওয়ারে উঠে পাহারা দেন। তাদের সঙ্গে থাকে সোলার লাইট, হ্যান্ডলাইট, সাইরেন, দূরবীন ও বাঁশি। সাইরেন বেজে উঠলেই গ্রামবাসী ডাকাত প্রতিরোধে সম্মিলিতভাবে এগিয়ে আসবেন বলে জানা গেছে।

কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু মিয়া জানান, গত ৩১ জুলাই সুন্দরগঞ্জ হরিপুর খেয়াঘাটের দক্ষিণে নৌপথে দিন দুপুরেই ডাকাতি সংঘটিত হয়। এছাড়া গত বছরের ২৯ আগস্ট রাতে কাজিয়ারচরে বানভাসী মানুষদের উপর হামলা চালিয়ে ২৩টি গরু ডাকাতি করে নিয়ে যায় একদল সশস্ত্র ডাকাত।

কাপাসিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মুক্তিযোদ্ধা লায়েক আলী খান মিন্টু জানান, টাওয়ার বসিয়ে পাহারা দিয়ে বাড়ি-ঘর রক্ষা করা গেলেও নদী পথে চলাচলকারী যাত্রী ও ব্যবসায়ীদের মালামাল দিনের বেলায় ডাকাতি হলেও প্রতিরোধ করার কোনও সুযোগ নেই। তাই নৌ পুলিশ ফাঁড়ি স্থাপন করা দরকার।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি