নারায়ণগঞ্জ শহরে ডিআইটি বাণিজ্যিক এলাকার টোকিও প্লাজা-২ নামের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দিন মনি শরমা জানান, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিস।
নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ডিআইটি বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ১৬তলা ভবনের ৫ম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ভবন থেকে দ্রুত নিচে নেমে যায় লোকজন।
খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ভবনের প্রবেশে পথ সংকীর্ণ হওয়ায় দমকল বাহিনীকে বেশ বেগ পেতে হচ্ছে।
/এনএস/
আরও পড়ুন: সাংবাদিকের হাত কেন দড়িতে বাঁধা?








