৬ দিনেও সন্ধান মেলেনি বিমাকর্মী আছিয়ার

শেরপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০১৬, ২৩:১৫আপডেট : ১১ আগস্ট ২০১৬, ২৩:২৫

শেরপুর গত ৬ দিন ধরে  নিখোঁজ রয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির  মাঠকর্মী আছিয়া খাতুন (২৬)। তিনি শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা যায়, অনটনের সংসারের ঘানি টানতে সালাম শহরের ঢাকলহাটি এলাকায় একটি অটোরাইস মিলে শ্রমিকের কাজ করেন। আর আছিয়া  কয়েক মাস আগে শহরের রঘুনাথবাজার এলাকায় ফারইস্ট ইসলামী লাইফের  মাঠকর্মী হিসেবে যোগ দেন। বিমা অফিসে চাকরি করতে গিয়ে আছিয়া খাতুন প্রায়ই সকালে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যায় ফিরতেন।
গত ৬ আগস্ট প্রতিদিনের মতো শনিবার বাড়ি থেকে বের হলেও আছিয়া আর বাড়ি ফিরেননি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে পরিবারের লোকদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়।
পরদিন আব্দুস সালাম ও তার স্বজনেরা ওই ইন্স্যুরেন্স কোম্পানীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, কোম্পানীর সঙ্গে আছিয়ার বেশ কিছুদিন ধরে যোগাযোগ নেই। এই অবস্থায় ৭ আগস্ট আব্দুস সালাম শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শেরপুর ফারইস্ট ইসলামী কোম্পানীর ম্যানেজার মঞ্জুর রায়হান জানান, বিষয়টি তারা শুনেছেন। ৩ সপ্তাহ ধরে আছিয়া খাতুনের সঙ্গে অফিসের কোনও যোগাযোগ নেই।

সালমা (১৩) ও আসিফ (৮) নামে দুই সন্তান রয়েছে এই দম্পতির।  

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের