বাগমারায় জেএমবি সদস্য কামাল গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১২ আগস্ট ২০১৬, ২২:১৯আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২২:২১

গ্রেফতারের প্রতীকী ছবি রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের শীতলাই গ্রামের জেএমবি সদস্য কামাল হোসেন (৩০) কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিকদারী বাজার থেকে তাকে  গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল কালাম আজাদ।
ওসি বলেন, আটককৃত কামাল উপজেলার মাড়িয়া ইউনিয়নের শীতলাই গ্রামের আব্দুল হামিদের ছেলে। কামাল জেএমবি’র সদস্য মামুন মহুরীর ভাগ্নে। মাস খানেক আগে মামুন মহুরীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এখনও সে জামিন পায়নি।
ওসি আরও বলেন, কামাল হোসেনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও হত্যা আইনে দুইটি মামলা রয়েছে। মামলার কারণেই কামালকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল (শনিবার) সকালে কামালকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

/এইচকে/

আরও পড়ুন: মারজানের তথ্য চায় পুলিশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম