মারজানের বাবা আটক, দাবি পরিবারের

পাবনা প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৬, ২৩:২৮আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ২৩:২৯

 



মারজানের বাবা নাজিমউদ্দিনকে আটকের দাবি রাজধানীর গুলশান হামলার ‘মাস্টার মাইন্ড’ নুরুল ইসলাম মারজানের বাবা নাজিমউদ্দিনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তাদের ভাষ্য, সোমবার (১৫ আগস্ট) রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে গেছে।

তবে পুলিশ বলছে, তারা এ বিষয়ে কিছু জানে না।

মারজানের বাড়ি পাবনার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের আফুরিয়া গ্রামে।

মারজানের বোন আফিয়া সুলতানা আয়শা বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার রাত ৮টার দিকে সাদা পোশাক পরিহিত আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য তার বাবাকে আটক করে নিয়ে যায়। প্রতিবেশী সাগর হোসেন রনিও একই কথা জানিয়েছেন।

তবে পাবনা জেলা পুলিশ সুপার আলমগীর কবির দাবি করেন, তারা এ বিষয়ে কিছু জানেন না। ঢাকা থেকে একটি দল এসেছে। তারাই এ নিয়ে কাজ করছে।

মারজানের পারিবারিক সূত্র জানায়, ২০১৪ সালে সে পাবনা আলিয়া মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়ে আলিম পাস করে। এরপর সে ভর্তি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে।

গত সপ্তাহে পুলিশ দাবি করে, ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় মারজান মূল হোতাদের অন্যতম। মারজানের বিষয়ে তথ্য চেয়ে তার ছবি প্রকাশ করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
/এআরএল/এবি/

আরও পড়ুন


পাওয়া গেলো মারজানের পরিচয়

গুলশান হামলার আরেক মাস্টারমাইন্ড 'মারজান'

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম