মাদ্রাসাছাত্রীর ধর্ষণের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ

ফেনী প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৬, ২০:৩৫আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ২০:৫৮

ফেনী ফেনীর সোনাগাজীতে এক মাদ্রাসাছাত্রীর ধর্ষণের ভিডিও ধারণ করে তার পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। ওমর ফারুক নামে এক বখাটে এ চাঁদা দাবি করেন বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে নির্যাতিত শিক্ষার্থীকে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে তার পরিবার ।
এমন অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএ হোসেন নিশ্চিত করে জানান, মঙ্গলবার নির্যাতিত মেয়ের  মা বিষয়টি জানাতে ইউপি অফিসে এসেছিলেন। তাকে থানায় এই ব্যাপারে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও নির্যাতিত পরিবার সূত্র জানায়, সাবেক চর গোপালগাঁও গ্রামের মো. মোস্তফার  ছেলে ওমর ফারুক দীর্ঘদিন একই এলাকার এক প্রবাসীর  মেয়েকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছে। সে চরলক্ষ্মীগঞ্জ নাজেরিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। একপর্যায়ে কিছুদিন আগে মেয়েটিকে একা পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করে ওমর। ঘটনাটি কাউকে না জানাতে ভিডিও প্রকাশসহ নানা ধরনের হুমকি-ধমকি দেয় সে। পরে ওইদিন রাতেই মেয়েটির মায়ের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে ওমর।

এর আগে ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামকে জানালে সামাজিকভাবে বিষয়টি মিমাংসা করবে বলে সময় ক্ষেপণ করে।

সোনাগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, বিষয়টি শুনেছি। লিখিত  অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: নাশকতার মামলায় জামায়াতের নারী রোকন কারাগারে 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী