ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নিয়ে ভূমি পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের এমিটি সোলার কোম্পানি। মঙ্গলবার দুপুরে কোম্পানির কর্মকর্তারা এসব জমি পরিদর্শন করেন।
প্রাথমিকভাবে তারা পূর্ব বড়ধলী মৌজা ও দক্ষিণ চরদরবেশ মৌজার একাংশের জমি ঘুরে দেখেন। পরিদর্শন দলের নেতৃত্বে ছিলেন, এমিটি সোলার কোম্পানির প্রকল্প সমন্বয়ক মো. নুরুল আফছার, প্রকল্প পরিচালক মো. বাচ্চু মিয়া, সাদি মিয়া, মনির আহম্মদ।
এসময় সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
/এমও/








