যুদ্ধাপরাধ মামলায় গাইবান্ধার সাবেক মাদ্রাসা সুপার লতিফ গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৬, ১৯:৫১আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ২০:০২

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যুদ্ধাপরাধ মামলায় মাওলানা আব্দুল লতিফ (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষিত গ্রেফিতারি পরোয়ানাভুক্ত আসামি।

গাইবান্ধায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার আবদুল লতিফ

উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর নামে তিস্তার এক দুর্গম চরে বাড়ি করে সেখানে লুকিয়ে ছিলেন আনছার আলী। বুধবার বেলা আড়াইটার দিকে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাওলানা আব্দুল লতিফ উপজেলার পাঁচগাছী শান্তিরাম গ্রামের মৃত ফইম উদ্দিন বেপারীর ছেলে ও খামার পাঁচগাছী দাখিল মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত সহকারী সুপার।

সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান,  চলতি বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা আব্দুল লতিফ, জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজসহ ৬ জনের বিরুদ্ধে একটি মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। ৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার মাওলানা আব্দুল আজিজের সহচর হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তিনি আরও জানান, ওই মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজসহ অপর আসামিদের গ্রেফতারে পুলিশের জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে।

 /টিএন/ 

আরও খবর: মানারাতের সেই তিন ছাত্রীকে সাময়িক বহিষ্কার

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম