চলতি বছর এইচএসসি পরীক্ষায় দেশসেরা ফলাফল হয়েছে যশোর বোর্ডের। এ বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৪২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫৮৬ জন।
গত বছরের তুলনায় এ বছর পাসের হার প্রায় দ্বিগুণ। একইসঙ্গে জিপিএ-৫ এর সংখ্যাও বেড়েছে প্রায় তিনগুণ।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র এ তথ্য জানিয়েছেন।
চলতি বছর যশোর শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৩৫ হাজার ৪৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৭১ হাজার ৮৯৫ জন ছাত্র ও ৬৩ হাজার ১৫১ জন ছাত্রী । ২১১টি পরীক্ষা কেন্দ্রে খুলনা বিভাগের ১০ জেলার ৫৬১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ১৮ হাজার ১৪ জন, মানবিক বিভাগ থেকে ৮৫ হাজার ৯৫৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩১ হাজার ৭৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৬৭৮ জন।
প্রসঙ্গত, গত বছর পাসের হার ছিল ৪৬ দশমিক ৪৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৯২৭ জন।
আরও পড়ুন:
এইচএসসিতে পাসের হার ৭৪.৭
/বিটি/








