গাইবান্ধায় আগুনে ১৫ দোকান পুড়ে ছাই

গাইবান্ধা প্রতিনিধি
২২ আগস্ট ২০১৬, ১২:৫৭আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১২:৫৭

গাইবান্ধায় অগ্নিকাণ্ড গাইবান্ধা শহরের ডিবি রোডে ১নং রেলগেট এলাকায় আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, আগুনে মোটরসাইকেল, খুচরা যন্ত্রাংশ, মনিহারী, খাবার হোটেল, লন্ড্রিসহ বিভিন্ন পণ্য সামগ্রীর ১৫টি দোকান ঘর পুড়ে যায়। গাইবান্ধা ও গোবিন্দগঞ্জের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে সকাল ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির হিসাব এখনও নিরুপণ করা যায়নি।

রবিবার রাত থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত শহরে বিদ্যুৎ ছিল না। ফলে শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়নি বলে জানায় প্রত্যক্ষদর্শী ও গাইবান্ধা ফায়ার সার্ভিস।

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে ছাই আগুনে ক্ষতিগ্রস্ত অটো কর্ণারের মালিক টিপু মিয়া জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। সকালে দোকানে হঠাৎ করে আগুন লাগার খবর পান। আগুনে তার ব্যবসা প্রতিষ্ঠানের বেশ কিছু দামী মোটর পার্টস পুড়ে যায়। তবে কত টাকা ক্ষতি হয়েছে তাৎক্ষনিক তিনি জানাতে পারেননি।

জির্নিয়াস কম্পিউটারের মালিক মিলন মিয়া জানান, আগুনের ঘটনায় তার দোকানে থাকা কম্পিউটার ও কম্পিউটারের বেশ কিছু পার্টস পুড়ে ছাই হয়ে গেছে।

জেলা প্রশাসক আবদুস সামাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।

 আরও পড়ুন:

মিরপুরে কার্পেটের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস