নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু, অচল মংলা বন্দর

খুলনা প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ০৫:২৩আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৯:১৫

পূর্ব ঘোষণা অনুযায়ী মংলা বন্দরসহ খুলনা অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা ১মিনিট থেকে বেতন-ভাতা বৃদ্ধি, নদীর নাব্যতা রক্ষা ও নৌপথে ডাকাতি বন্ধসহ ১৫ দফা দাবিতে ‘নৌ শ্রমিক সংগ্রাম পরিষদ’ এ কর্মবিরতি পালন শুরু করেছে। গত রবিবার তারা এ কর্মবিরতির ডাক দিয়েছিল।

মংলায় নৌ ধর্মঘট শুরু শ্রমিকরা কর্মরিতিতে যাওয়ায় মধ্যরাত থেকেই মংলা বন্দরে পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। মংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজও বন্ধ রয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতিতে পড়েছেন বন্দর ব্যবহারকারী, আমদানিকারক ও ব্যবসায়ীরা।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম মহাসচিব ও মংলা বন্দর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগের ঘোষণা অনুযায়ী সোমবার মধ্যরাত থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। তবে তেলবাহী ট্যাঙ্কার এ কর্মবিরতির আওতামুক্ত থাকবে।’

তিনি আরও জানান, নৌ শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালিত হচ্ছে। ইতোমধ্যে ট্যাঙ্কার শ্রমিক-কর্মচারীদের বেতন বৃদ্ধি করায় তারা কর্মবিরতিতে যাচ্ছেন না।

‘নৌ শ্রমিক সংগ্রাম পরিষদ’ এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ওয়েজুল ইসলাম বুলবুল বাংলা ট্রিবিউনকে জানান, রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে একযোগে নৌপথে চলাচলকারী পণ্য ও যাত্রীবাহী নৌযানের শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। সারাদেশের প্রায় ১৯ হাজার ৫০০ কার্গো, কোস্টার, বার্জ ও লঞ্চসহ অন্যান্য সব নৌযানের ২ লাখ শ্রমিক তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন।

শ্রমিক নেতারা জানান, দাবি মেনে নিতে সরকার ও মালিক পক্ষকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। তাদের প্রস্তাবিত দাবি মেনে না নেওয়ায় এ কর্মবিরতি পালন করা হচ্ছে।

খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপ ও মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, ‘নিয়মানুসারে শ্রমিকদের ন্যায্য দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের পক্ষে নৌ পরিবহন মালিকরা। কিন্তু কোনও অযৌক্তিক ও অন্যায় দাবি মেনে নেওয়া সম্ভব নয়। শ্রমিকদের নতুন দাবিতে অস্বাভাবিক হারে বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের