সেপটিক ট্যাংকে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ২২:২৬আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২২:২৮

নীলফামারী নীলফামারীতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মো.নূরন্নবী (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নীলফামারী জেলা শহরের মাস্টারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নূরন্নবী সদরের খোকসাবাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত মজির উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই মহল্লার হাবিবুর রহমানের নির্মাণাধীন বাড়ির নতুন সেপটিক ট্যাংকের নির্মাণ কাজ করছিলেন নূরন্নবী ও তার ছোটভাই খয়রাত হোসেন (৪০)।বিকালে ওই ট্যাংকের ভেতরে শাটারিং খোলার কাজে আসেন তারা। এরপর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ট্যাংকের ঢাকনা খুলে বড়ভাই নূরন্নবী ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে গ্যাসে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

খবরে পেয়ে নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ছয়টার দিকে তাকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইরফান আলী বলেন, সন্ধ্যা ৭টায় মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: অভ্যন্তরীণ কর্মবিরতি চললেও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে দুটি লঞ্চ 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি